আমেরিকায় আবার পাঁচজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টারের ছোট শহর ইলিনয়ে একদল দুর্বৃত্তের নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে। শহরটির মেয়র রোনাল্ড ড্রেক আজ বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।রোনাল্ড ড্রেক সেন্ট লুইস ফক্স টেলিভিশনকে বলেন, ‘আমরা পাঁচজনের মৃত্যু ও একজন আহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছি। আহত ব্যক্তি এক হাসপাতালে চিকিত্সাধীন এবং হামলাকারীদের একজনকে আটক করা হয়েছে।’আহত বা নিহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ড্রেক। তিনি বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে তাঁর পেজার (এক ধরনের যন্ত্র যা জরুরি বার্তা এলে সাইরেন বাজায়) বাজতে থাকে। ঘুম থেকে উঠে তিনি কয়েকজনের মৃত্যুর খবরে নিশ্চিত হন।মেয়র বলেন, ৩০০ নাগরিকের শহরটিতে এ ধরনের ঘটনা খুবই বিরল। তিনি বলেন, গত বছর সেন্ট লুইস এলাকা থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত ম্যানচেস্টারে এক ব্যাংক ডাকাতির ঘটনা ছাড়া আশপাশের এলাকায় কোনো অপরাধ সংঘটিত হয়নি।ম্যানচেস্টার ব্যাপটিস্ট গির্জার যাজক ল্যারি বালথিস বলেন, হামলায় জড়িতদের তিনি চেনেন, তবে তিনি পুলিশকে ছাড়া বাকিদের বেশি কিছু জানাননি। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’