আম্বানির বিলাসী জীবনের সমালোচনায় রতন টাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির বিলাসী জীবনের তীব্র সমালোচনা করেছেন টাটা গ্রুপের প্রধান রতন টাটা। গতকাল শনিবার লন্ডনভিত্তিক টাইমস পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন। রতন টাটা বলেছেন, ‘মুকেশ আম্বানি মুম্বাইয়ে বিলাসবহুল বাড়িতে বাস করতে চান, এটা তাঁকে অবাক করেছে। তিনি বলেন, ‘এটা আমাকে বিস্মিত করেছে। কেন কাউকে এমনটা করতে হবে?’রতন টাটা আরও বলেন, ‘এমন একটি বাড়িতে যখন কেউ থাকেন, তখন তাঁর চারপাশে তাকানো উচিত।’ মুকেশ আম্বানির এ ধরনের মানসিকতাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন রতন টাটা। দরিদ্র্য মানুষের জন্য নিজেদের সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য তিনি ভারতের ধনীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ধনী-দরিদ্র্যের ব্যবধান কমাতে খুব কম কাজই করছি। আমাদের এ ব্যাপারে এগিয়ে আসা উচিত।