পি এ কাজলের ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০-এ শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পেয়েছে দীঘি। এ নিয়ে দীঘি তৃতীয়বার এ পুরস্কার পেল। আজ থাকছে দীঘির সঙ্গে কথোপকথন।তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার পেয়ে কেমন লাগছে?ভীষণ ভালো লাগছে। শুধু আম্মুর কথা মনে পড়ছে। আম্মু থাকলে অনেক খুশি হতো। এর আগেও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। প্রতিবার পুরস্কার নেওয়ার সময় তিনি পাশে ছিলেন। এবার কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। বারবার তাঁর কথা মনে পড়ছিল। তবে পরিবারের সদস্যরা, আমার শিক্ষক ও সহপাঠীরাও অনেক আনন্দিত হয়েছেন এ পুরস্কার পাওয়ায়। এখন কী কাজ নিয়ে ব্যস্ত?পড়াশোনা করছি। আর স্বামী ভাগ্য ও অশিক্ষিত ছেলে নামের দুটি চলচ্চিত্রে কাজ করছি।আগে মা সব সময় পাশে থাকতেন, এখন তোমার সঙ্গে সব জায়গায় কে যান?আম্মু তো ছায়ার মতো পাশে থাকতেন। খুব কষ্ট হয় তাঁকে ছাড়া। এখন আব্বু, চাচ্চু সব জায়গায় যান আমার সঙ্গে। পড়াশোনার কী অবস্থা?স্কলার স্কুল অ্যান্ড কলেজে ক্লাস থ্রিতে পড়ছি। স্কুলের শিক্ষক ও সহপাঠীরা আমাকে অনেক সাহায্য করেন। অনেক সময় শুটিংয়ের ফাঁকেও লেখাপড়া করি।ভবিষ্যৎ পরিকল্পনা কী?আম্মুর স্বপ্ন পূরণ করা। তাঁর ইচ্ছা ছিল আমি যেন চিকিৎসক হয়ে মানুষের সেবা করি, পাশাপাশি অভিনয় চালিয়ে যাই। সেই লক্ষ্যে কাজ করছি। তৌহিদা শিরোপা