আয়-ব্যয়ের হিসাব জমা দিল আওয়ামী লীগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১০ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ ও দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবীর তালুকদার এটি জমা দেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। সে বিধান অনুযায়ী বার্ষিক আয়-ব্যয়ের হিসাব এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে চিঠি পাঠানো হয়।