আযাদকে আশ্রয়দানকারী কাশেম দুই দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে আশ্রয়দানকারী দিনাজপুরের হোটেল ব্যবসায়ী আবুল কাশেমকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।রাজধানীর উত্তরখান থানা-পুলিশ আবুল কাশেমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আযাদের বিরুদ্ধে ৩ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ পরোয়ানা নিয়ে রাজধানীর উত্তরখানে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পায়নি। তাঁর দুই ছেলে ও শ্যালক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, আযাদ হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন।