আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৪ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের নতুন তারিখ ৪ নভেম্বর ধার্য করা হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান এ টি এম ফজলে কবীরের অনুপস্থিতিতে অপর দুই বিচারপতি আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।আযাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজ তারিখ ধার্য ছিল।