আযাদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শেষপর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপন এখন শেষপর্যায়ে। এই মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এখন শুধু রাষ্ট্রপক্ষের যুক্তির আইনি ব্যাখ্যা বাকি রয়েছে। এ জন্য ২৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সোমবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান যুক্তি উপস্থাপন শুরু করেন। তিনি ৫ থেকে ৮ নম্বর অভিযোগ প্রমাণের জন্য যুক্তি উপস্থাপন করেন। তাঁর যুক্তি উপস্থাপনের পর আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান যুক্তি উপস্থাপন শেষ করেন।