আযাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান যুক্তি উপস্থাপন শুরু করেন। আবুল কালাম আযাদের বিরুদ্ধে আনা প্রথম চারটি অভিযোগের সপক্ষে যুক্তি উপস্থাপন করেন তিনি।এই যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মামলার পর ট্রাইব্যুনাল-২-এ আরও একটি মামলা যুক্তি উপস্থাপন পর্বে পৌঁছাল।