আযাদের শ্যালক ও দুই ছেলে রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার তাঁর শ্যালক এবং দুই ছেলেকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।উত্তরখান থানা পুলিশ আদালতে তিনজনকে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে। আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, আবুল কালাম আযাদকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে ৩ এপ্রিল উত্তরখান থানা পুলিশের পরিদর্শক মুহিবুর রহমান এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) নিজামউদ্দিন।