আযিযুল হক স্মৃতি পাঠাগারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ আযিযুল হক স্মরণে ৩ ডিসেম্বর শহরের মাটিডালিতে আজিজুল হক স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা পারভিন এই পাঠাগারের উদ্বোধন করেন। শামছুদার রহমানের সভাপতিত্বে পাঠাগার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আযিযুল হকের ছেলে এই পাঠাগারের সভাপতি মোহাম্মদ শামছুল কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন তোফাজ্জল হোসেন, হায়দার আল ও শামছুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিজাম উদ্দিন, ইমদাদুল হক, সেলিম চৌধুরী, জিয়াউল হক প্রমুখ।