আর আর সংগীত একাডেমির সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ‘ওস্তাদ রণজিৎ রাশেদ (আর আর) সংগীত একাডেমি’র উদ্যোগে ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় একাডেমির কার্যালয়ে সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির সভাপতি অশোক চক্রবর্তীর সভাপতিত্বে উপদেষ্টা এস এম মাজেদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আনোয়ারুল হক, বাদল দত্ত, অখিল দেবনাথ, মাজেদ জাহাঙ্গীর। সংগঠনের সহসভাপতি মো. আলী হায়দারের নির্দেশনায় অনুষ্ঠানে তবলা সহযোগিতায় ছিলেন বাপী সরকার ও দিবাকর মণ্ডল।