আর একটা ঝাঁকি দিলে ক্ষমতা থেকে পড়ে যাবেন: আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের লোকজনের ঝাঁকি সাভারের ভবনধসের একটি কারণ হতে পারে—স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেছেন এম কে আনোয়ার। তিনি বলেন, ‘অত্যন্ত শিক্ষিত একজন মন্ত্রী এ কথা বলেছেন। তিনি আর কত নিচে নামবেন। আর নিচে নামবেন না, মানুষ আপনাদের ছি ছি করছে। বিএনপির এই শক্তি বিশ্বাস করলে ক্ষমতা ছাড়ুন। আর একটা ঝাঁকি দিলে ক্ষমতা থেকে পড়ে যাবেন।’সাভারের ভবনধসের ঘটনায় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে এম কে আনোয়ার এসব কথা বলেন। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সাভারের ভবনধসের ঘটনার জন্য প্রধানমন্ত্রী এবং তাঁর দলকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে সরকারি দলের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। হরতালবিরোধী লোকদের সেখানে জড়ো করা হয়েছিল। এর দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকে নিতে হবে।’প্রধানমন্ত্রীর উদ্দেশে এম কে আনোয়ার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সত্যি প্রধানমন্ত্রী হন, তাহলে এ ঘটনার পুরো দায়িত্ব আপনাকেই নিতে হবে। এটি পরিকল্পিত একটি ঘটনা। আপনার দলের লোকেরাই এ ঘটনা ঘটিয়েছে। এ জন্য ভবিষ্যতে আপনার, আপনাদের বিচার জনতার আদালতে করা হবে।’এম কে আনোয়ার বলেন, ‘আল্লার গজব নেমে এসেছে। মানুষের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। আপনাদের পাপে নিষ্পাপ মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ছে।’ সরকারের ভ্রান্তনীতির কারণে মানুষ বারবার মৃত্যুর কোলে ঢলে পড়ছে বলে তিনি দাবি করেন।