আর খুচরা আন্দোলন নয়: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আর খুচরা আন্দোলন নয়, রমজানের পর এক দফার আন্দোলন করব। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মহানগর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়। সমাবেশে এ টি এম আজহার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের মাধ্যমে শুধু জামায়াতের নেতাদের মুক্ত করেই ছাড়ব না, দেশের ১৫ কোটি মানুষকে মুক্ত করব।’জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসমিন আলম, এ টি এম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল, আবদুল হালিম, শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ বক্তব্য দেন।