আর চাওয়ার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার-পাঁচ বছর বয়সে আপন চাচা আবদুল বারির হাত ধরে আমার প্রথম বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে আসা। শুরুতেই তাঁকে স্মরণ করার কারণ, তাঁর হাতে ফটোগ্রাফিতে আমার হাতেখড়ি এবং এটিকেই পেশা হিসেবে বেছে নেওয়া। আর ৬ সেপ্টেম্বর যখন একই মাঠে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের ছবি তুললাম, পেরিয়ে এসেছি ক্যারিয়ারের ২৫ বছর। এই সময়ে ক্রীড়াঙ্গনের বড় বড় অনেক তারকারই ছবি তুলেছি। ক্রিকেটে সোবার্স থেকে ভিভ, গাভাস্কার, আকরাম, লারা-টেন্ডুলকার, হানসি ক্রনিয়ে, সনা ৎ জয়াসুরিয়ার ছবি তুলেছি। হকির ম্যারাডোনাখ্যাত পাকিস্তানের শাহবাজ আহমেদ, ভারতের ধনরাজ পিল্লাই, ফুটবলে জিনেদিন জিদান কেউই বাদ যাননি। কিন্তু লিওনেল মেসিকে ক্যামেরাবন্দী করতে পারার ব্যাপারটাই আলাদা। চার-পাঁচজনকে কাটিয়ে গোল করার জন্য সতীর্থের প্রতি বাড়িয়ে দিলেন বল। তাঁর সেই মুভমেন্টগুলো ক্যামেরায় ধারণ করতে পেরেছি ভাবতেই দারুণ লাগে! ম্যারাডোনার পর আমার কাছে মেসিই কাঙ্ক্ষিত তারকা, যাঁকে চাক্ষুষ করার স্বপ্ন দেখে এসেছি। তাঁর ছবি তুলতে পারায় আমার চাওয়ার আর কিছু নেই। পূর্ণতা পেল আমার ফটোসাংবাদিকতা জীবন।