আর ভুল করলে দলে সংস্কারপন্থীদের জায়গা হবে না: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, তারেক রহমান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন। তাঁকে সঙ্গে নিয়ে বিএনপিকে উচ্চাসনে প্রতিষ্ঠিত করা হবে।’হান্নান শাহ বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান পরিচয়ে নয়, রাজনৈতিক শিক্ষা নিয়ে তিনি প্রথমে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও এরপর তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন।আজ শনিবার সিলেটে ‘বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সিলেটের রিকাবিবাজারে এম সাইফুর রহমান মিলনায়তনে বিকেল তিনটার দিকে প্রায় এক হাজার ইউনিয়ন প্রতিনিধির উপস্থিতিতে হান্নান শাহ দলের সংস্কারপন্থী নেতাদের উদ্দেশে বলেন, যাঁরা একটি বিশেষ সময়ে দল থেকে বিচ্যুত হয়েছিলেন, ভ্রান্তপথে পরিচালিত হয়েছিলেন, বিএনপি তাঁদের এবার সুযোগ দিয়েছে। কিন্তু এর পরও তাঁরা যদি একই ভুল করেন, তাহলে তাঁরা আর দলে ফিরতে পারবেন না।’সরকারের বিরুদ্ধে জনমত গড়তে দলের সাংগঠনিক শক্তি নিরূপণ ও সমমনাদের চিহ্নিত করতে ছয় দফা পরিকল্পনা নিয়েছে বিএনপি। বিএনপির বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২০০৫ সালের ৪ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে শুরু হয় ইউনিয়ন প্রতিনিধি সভা। ওই সভার সুপারিশ মূল্যায়নের জন্য ১০টি জেলায় মূল্যায়ন সভা অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আজ শনিবার সিলেট থেকে ইউনিয়ন প্রতিনিধি সভা শুরু হলো।