আর ১০০ দিন পর বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর ১০০ দিন পর শুরু ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ। শুরু হয়েছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১-এর আনুষ্ঠানিক ক্ষণ গণনা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে এ ক্ষণ গণনা শুরু হয়। একই সঙ্গে উন্মুক্ত করা হয়েছে বিশ্বকাপের মাসকট স্ট্যাম্পি।এবারের বিশ্বকাপের আয়োজক ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। উপমহাদেশে এর আগে ১৯৮৭ ও ১৯৯৬ সালে বিশ্বকাপ হলেও বাংলাদেশ আয়োজক দেশ এবারই প্রথম। আজকের এদিনটি বাংলাদেশের ক্রিকেটের অর্জনের দশকও পূর্ণ করেছে। আজ থেকে ১০ বছর আগে এ দিনটিতেই প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। বিশ্বকাপের ক্ষণ গণনা ও মাসকট উন্মোচনের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ খান, ডিপুটি স্পিকার শওকত আলী, বিসিবির চেয়ারম্যান আ হ ম মোস্তফা কামাল, আইসিসির বাণিজ্যিক ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক নিশাত রানাতুঙ্গা, বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, বাংলাদেশের কোচ, বর্তমান ও সাবেক খেলোয়াড়সহ অনেকে। বিশ্বকাপ শুরু ১৭ ফেব্রুয়ারি। মাশরাফির-সাকিবরা মাঠে নামবে ১৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। ২টি কোয়ার্টার ফাইনালসহ ৮টি ম্যাচ হবে বাংলাদেশে।ওয়েবসাইট