আরও আরও আকাশী চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ জুলাই নারীমঞ্চে ‘আকাশীর খেলার আকাশ’ শিরোনামের লেখাটি পড়েছি। ৪৮টি পদক জেতা আকাশী সুলতানার জন্য শুরুটা কঠিনই ছিল। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরার জন্য যোগ দিয়েছিলেন আনসারের অ্যাথলেটিকসে। সাইকেল চালানোর জন্য সমাজে তাঁকে নানাভাবে অবহেলার শিকার হতে হয়েছে। ভালো লেগেছে এটি জেনে যে আকাশীর পরিবার সব সময়ই তাঁর পাশে ছিল। সাইক্লিং নিয়ে আক্ষেপের কথাও তিনি বলেছেন। আশা করছি, কর্তৃপক্ষ এসব নজরে আনবে।আকাশীর আনসারের চাকরিটা স্থায়ী হোক। তিনি সাইক্লিংয়ের কোচ হয়ে গড়ে তুলবেন আরও মেয়েদের। আকাশীর সঙ্গে আমরাও সেই অপেক্ষাই করব। একদিন আমাদের দেশের মেয়েরা সাইক্লিংয়ে তাঁদের অবস্থান আরও সুদৃঢ় করবেন। এসএ গেমসে অন্যদের হারিয়ে পুরস্কার জিতবেন। দেশকে তুলে ধরবেন সারা পৃথিবীর সামনে। অপেক্ষা এখন আরও আকাশী সুলতানার জন্য...।শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়