আরও একজন আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান হাওলাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত ঢাকার বিশেষ পিপি হিসেবে তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় আইন ও বিচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।আবদুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগসুবিধা পাবেন। তাঁর যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।