আরও একটি মানহানির মামলায় জয়নাল আবদীনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলসংক্রান্ত (ভিওআইপি) দুর্নীতির মিথ্যা অভিযোগ তোলার অভিযোগে করা আরও একটি মানহানির মামলায় জামিন পেলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক। আজ বুধবার তিনি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।আজ দুপুর ১২টার দিকে মানহানির একটি মামলায় অভিযুক্ত সাংসদ জয়নাল আবদীন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালতের বিচারক একে এস এমদাদুল হক জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক গত ১২ মার্চ তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে জয় বাংলাদেশে ভিওআইপি ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়। এতে প্রধানমন্ত্রীর পরিবারের সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে অভিযোগ করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক ২৩ মার্চ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মানহানির মামলা করেন।