আরও কর্মী নিতে সিঙ্গাপুরের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে, বিশেষ করে পর্যটন ও সেবা খাতে, দক্ষ ও আধাদক্ষ আরও কর্মী নিতে সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সফররত সিঙ্গাপুরের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী জুলকিফলি মাসাগোস প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বিশ্বমানের ওষুধসামগ্রী, সিরামিক ও পোশাকপণ্যসহ আরও বাংলাদেশি পণ্য আমদানি করতে সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীবাংলাদেশের প্রায় ১৬ কোটি মানুষের বিশাল বাজার ধরার পাশাপাশি তাদের পণ্য ও সেবার আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের বড় ক্ষেত্র হিসেবে এ দেশে আরও বেশি বিনিয়োগ করতে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য-অংশীদার দেশ হিসেবে সিঙ্গাপুরকে বিবেচনা করে। বাংলাদেশে পণ্য রপ্তারিকারক পাঁচটি শীর্ষ দেশের একটি সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে তাঁর সন্তুষ্টির কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে। এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।