আরও ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে আজ মঙ্গলবার সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ওই কর্মকর্তারা হলেন: ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আহসান উল্লাহ ও বেগম আজিজুননাহার, অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) বিজন কুমার পাল, আবুল বাশার মিজি, দেলোয়ার হোসেন আব্বাসী ও আনোয়ার হোসেন খান।জিজ্ঞাসাবাদে ছয় সদস্যের তদন্ত দলের নেতৃত্বে আছেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক গতকাল পর্যন্ত ৪৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক ঢাকা শেরাটন হোটেল) শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক আড়াই হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নেয়।