আরও ছয় মাসের জন্য চাল রপ্তানি নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ১ জুলাই থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত বাংলাদেশ থেকে সব ধরনের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি আদেশ দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।আদেশে বলা হয়েছে, আমদানি রপ্তানি আইন-১৯৫০-এ দেওয়া ক্ষমতা বলে অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, বাজারমূল্য নিয়ন্ত্রণ, মূল্যের ঊর্ধ্বগতি ও দুষ্প্র্রাপ্যতা রোধ করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হলো।