সাভারে ভবনধসে বিপর্যস্ত মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য গঠিত মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলে সাহায্য প্রদান অব্যাহত রয়েছে। গতকাল আরও জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৭১০ টাকা। এ টাকাসহ তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়াল এক কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা।গতকাল যাঁরা সহায়তা দিয়েছেন:মো. হাবিবুল্লাহ ও সাদিয়া মাহমুদ ২,০০০, সালিমা ইসলাম ২,০০০, রোশেনা পারভিন মওদুদ ৭০,০০০, পরিবার ও শিশু কল্যাণকেন্দ্রের সব কর্মকর্তা ও কর্মচারী ৫,০০০, রফিকুল ইসলাম ২,০০০, রাশেদ ৩,৩০০, এম আর আনসারি ৫০,০০০, মো. আবদুল মজিদ ৫০০, বায়তুল জান্নাত জামে মসজিদ ৪০,০৬০, উম্মে হাসিনা ৪,০০০, গ্রীন পিস অ্যাপার্টমেন্ট ২,৬২০, নাম প্রকাশে অনিচ্ছুক ২৫,০০০, নাম প্রকাশে অনিচ্ছুক ১,০০,০০০ ও ফারজানা ইসলাম ১,২৩০ টাকা। গতকালের জমা ৩,০৭,৭১০ টাকা। আগের জমা ১,৭০,৫৪,৪৬৬ টাকা। মোট জমা ১,৭৩,৬২,১৭৬ টাকা।