আরও তিনটি মেডিকেল কলেজ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রহুল হক বলেছেন, ২০১১-১২ অর্থবছরে নতুন আরও তিনটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে সরকারি পর্যায়ে এসব মেডিকেল কলেজ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাংসদ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯। এ হারে জনসংখ্যা বাড়তে থাকলে ২০১৫ সালে জনসংখ্যা হবে প্রায় সাড়ে ১৭ কোটি। ২০২১ সালে হবে ১৮ কোটি।সাংসদ শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএমডিসি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এমবিবিএস ডাক্তারের সংখ্যা ৫৩ হাজার ৮২ জন। আর ডেন্টাল সার্জন রয়েছেন চার হাজার ১৬৯ জন। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, জনসংখ্যার অনুপাতে বিশেষজ্ঞ চিকিত্সক বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে পদ সৃষ্টিসহ পর্যায়ক্রমে পদায়ন করা হচ্ছে।মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনকে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।