আরও দুটি কমিটি থেকে মসিউর বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দুটি গুরুত্বপূর্ণ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানকে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে এ-সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিনিয়োগ বাড়ানো এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ-সংক্রান্ত কমিটি ও ফাইন্যানশিয়াল রিপোর্টিং আইন-২০১০-এর খসড়া পরীক্ষা করে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য গঠিত কমিটি থেকে মসিউর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এ দুই কমিটিতে তিনি আহ্বায়কের দায়িত্বে ছিলেন। আদেশে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদকে মসিউরের স্থলাভিষিক্ত করা হয়েছে।