আরও দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে আরও দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জেলাওয়ারি ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে এ তালিকা করার সুপারিশ করা হয়েছে।আজ সোমবার দুপুরে সংসদ ভবনে কমিটির এক সভায় এ মত প্রকাশ করা হয়। জানা গেছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির যথাযথ নিয়ম অনুসরণ করছে না, তাদের নিয়মের মধ্যে আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়ে আলোচনা হয়।কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, হুইপ মির্জা আজম, হুইপ শেখ আবদুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, শাহ আলম, মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় গত বছর বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ার কারণে যে জট সৃষ্টি হয়েছে, তা দূর করতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সভায় বাজেটের থোক বরাদ্দ থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য চিঠি পাঠানো এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষকস্বল্পতা দূর করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।