আরও বেশি শিক্ষার্থীকে যুক্ত করতে চাই: এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন—এইচএসবিসি। বিশ্বের স্থানীয় ব্যাংক—এ নামেই এইচএসবিসি পরিচিত। বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে এই ব্যাংক। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি শুধু নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও এই প্রতিষ্ঠান অনেক উদ্যোগ নেয়। যেসব দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আছে, সেসব দেশের ভাষা, শিল্প, সংস্কৃতি-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত হতে চায় এইচএসবিসি। এই আগ্রহ থেকেই বাংলাদেশে স্কুল-কলেজপর্যায়ে ভাষা প্রতিযোগ আয়োজনে প্রথম আলোর সঙ্গে যুক্ত হয়েছে এই প্রতিষ্ঠান। জাতীয় উৎসবে যেমনটি বলছিলেন এইচএসবিসির হেড অব মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস মোস্তাফিজুর রহমান খান, ‘গত ছয় বছরে ভাষা প্রতিযোগ দেশের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে এর সঙ্গে যুক্ত করেছে। আরও বেশি শিক্ষার্থীকে আমরা এর সঙ্গে যুক্ত দেখতে চাই। ভাষা প্রতিযোগ আমাদের ভাষার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ও ভালোবাসা জাগিয়ে তুলেছে। এ রকম একটি চমত্কার কাজে প্রথম আলোর সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’সংস্থাটির করপোরেট সাসটেইনেবিলিটি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) এম সামি হাফিজ বললেন, ‘ভাষা প্রতিযোগ উপলক্ষে দেশের বেশ কয়েকটা জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আমার। এই উৎসবে যোগ দিয়ে আমি নতুন প্রজন্মের মধ্যে বিপুল উত্সাহ দেখেছি। শুদ্ধভাবে মাতৃভাষা-চর্চার ব্যাপারে আজকের শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের আগ্রহ দেখে আমি অভিভূত। এই আয়োজনে আমি শিক্ষার্থীদের স্বাগত জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই তাদের অভিভাবকদের। এইচএসবিসির পক্ষ থেকে এই উৎসবে জড়িত থাকতে পেরে আমরা আনন্দিত।’মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি গভীর মায়া-মমতা সৃষ্টির জন্য ছাত্রজীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে দেশের প্রতি সবচেয়ে বেশি মমত্ববোধ থাকে, ভালোবাসা থাকে। এই সময়টাকে কাজে লাগিয়েই দেশের তরুণ নাগরিকদের মনে দেশ ও তার ভাষার আগ্রহ ও উদ্দীপনা জাগিয়ে তুলতে চায় এইচএসবিসি।—অমিত খাস্তগীর