আরও যত মর্মান্তিক মৃত্যু
নৈশ ক্লাবে আগুন লেগে দুর্ঘটনা খুব বিরল নয়। এ ধরনের আগুনে হতাহতের পরিমাণও হয় অনেক বেশি। সাধারণত ক্লাবগুলোর গঠন কাঠামোই এ জন্য দায়ী। সরু প্রবেশ বা বেরোনোর পথ, বিকল্প পথের অভাব, অব্যবস্থাপনা ইত্যাদি হতাহতের পরিমাণ অনেক গুণে বাড়িয়ে দেয়। বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এ ধরনের ভয়ংকর ও দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। প্রাণ হারিয়েছে শত শত মানুষ। বিবিসি আজ রোববার এ ধরনের কয়েকটি নৈশ ক্লাবে আগুন লাগার ঘটনার সময়, স্থান, কারণ ও নিহতের সংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। হিসাব বলছে, সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল ১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের কোকনাট গ্রোভ নৈশ ক্লাবের আগুনে। সে সময় মোট ৪৯২ জন নিহত হয়।২০০৯: থাইল্যান্ডের ব্যাংকক শহরের শান্তিকা ক্লাব। আতশবাজি থেকে আগুন। নিহত ৬৬ জন।২০০৯: রাশিয়ার পার্ম শহরের লেইম হর্স ক্লাব। আতশবাজি থেকে অগ্নিকাণ্ড। নিহত ১৫০ জন।২০০৪: আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ক্রোমাগনন রিপাবলিক ক্লাব। আগুনের শিখা থেকে নিহত ১৯৪ জন।২০০৩: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের দ্য স্টেশন ক্লাব। আতশবাজি থেকে আগুন। নিহত ১০০ জন।২০০০: চীনের লুইয়াং নৃত্য হল। ঝালাই করতে গিয়ে সৃষ্ট আগুন। নিহত ৩০৯ জন।১৯৯৬: ফিলিপাইনের কুয়েজোন শহরের ওজন ডিসকো ক্লাব। নিহত ১৬০ জন।১৯৯০: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হ্যাপি ল্যান্ড। লাগিয়ে দেওয়া আগুনে মৃত ৮৯ জন।১৯৭৭: যুক্তরাষ্ট্রের কেন্টুসকির বেভারলি হিলস সুপার ক্লাব। নিহত ১৬৫ জন।১৯৭০: ফ্রান্সের সেন্ট লরেট দ্য পন এলাকার ক্লাব ৫-৭। নিহত ১৪৬ জন।১৯৪২: যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের কোকনাট গ্রোভ। নিহত ৪৯২ জন।