আরও সামরিক মহড়ার পরিকল্পনা করছে সিউল ও ওয়াশিংটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র অচিরেই পীতসাগরে আরও যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে। এদিকে পীতসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চলমান চার দিনব্যাপী যৌথ সামরিক মহড়া আজ বুধবার শেষ হচ্ছে। উত্তর কোরিয়ার গোলার আঘাতে দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা ও দুজন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ওয়াশিংটন ও সিউল পীতসাগরে চার দিনের যৌথ সামরিক মহড়া শুরু করে। সিউলের সামরিক কর্মকর্তারা বলছেন, তাঁরা ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী সামরিক নৌ-মহড়া করার ব্যাপারে কথা বলছেন। যত দ্রুত সম্ভব এ মাসের মধ্যেই তা অনুষ্ঠিত হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার একজন জয়েন্ট চিফ অব স্টাফ পদমর্যাদার সামরিক কর্মকর্তা বলেছেন, দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে নতুন করে যৌথ সামরিক মহড়া করার জন্য পরিকল্পনা করছে। এ মাসে অথবা পরবর্তী মাসেই তা অনুষ্ঠিত হতে পারে। —বিবিসি।