আরও ১০ কোটি শেয়ার কিনেছেন ডেলের প্রতিষ্ঠাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেল ইন-করপোরেশনের প্রতিষ্ঠাতা মিখাইল ডেল তাঁর প্রতিষ্ঠান থেকে আরও ১০ কোটি শেয়ার কিনেছেন।এ শেয়ার ক্রয়ের ফলে তাঁর মোট শেয়ারসংখ্যা দাঁড়ালো ২৬ কোটি ৩০ লাখ। যার বাজার মূল্য ৩৫০ কোটি ডলার। এর মাধ্যমে তিনি ডেলের সর্বোচ্চ শেয়ারধারীতে পরিণত হলেন। ডেলের শেয়ার হস্তান্তরের বিষয়টি গত শুক্রবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। বিষয়টি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেও নথিভুক্ত করা হয়েছে।সম্প্রতি ডেলের শেয়ারের দাম আগের তুলনায় অনেকটাই কমে গেছে। চলতি বছরেই এ প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য সাত শতাংশ কমে গেছে। গতকাল সোমবার ডেলের শেয়ার পড়ে যায় এক দশমিক দুই শতাংশ।প্রায় মাস খানেক আগে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির লাভ হয়েছে ৮২ কোটি ২০ লাখ ডলার। বিবিসি।