সাভারে ভবনধসে আহত ৫০ জনের চিকি ৎ সার খরচ বাবদ মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল থেকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালকে আরও ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ওই টাকার চেক তুলে দেন সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মো. এনামুর রহমানের হাতে। এর আগে এই হাসপাতালকে সহায়তা তহবিল থেকে ১১ লাখ টাকা দেওয়া হয়। ওই ৫০ জনের চিকি ৎ সার জন্য তহবিল থেকে মোট দেওয়া হলো ২১ লাখ টাকা। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন এনাম মেডিকেলের পরিচালক জাহিদুর রহমানসহ আনোয়ারুল কাদের, কাজী মো. মাহমুদুল হাসান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ফজল মাহমুদ, বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান ও প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।‘উদ্ধারকর্মীদের যন্ত্রণার জীবন’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত সংবাদের সূত্র ধরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে চিকি ৎ সাধীন উদ্ধারকর্মী রফিকুল ইসলাম, মাজেদা বেগম ও রুবেলকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গত বৃহস্পতিবার বিস্কুট, রুটি, হরলিকস, গুঁড়া দুধ, ফলমূল, জুস ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।