আরও ১২৩০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনবে আইওএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া করা পাঁচটি বিশেষ বিমানে করে মোট এক হাজার ২৩০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। আজ বৃহস্পতিবার বিকেলে আইওএম এ সিদ্ধান্ত নেয়।আইওএম বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনীর রাতে প্রথম অলোকে জানান, ৩০ এপ্রিল থেকে পাঁচটি ফ্লাইটে ৯৩০ জন বাংলাদেশিকে ফেরত আনা হবে। তারপর আর ৩০০ বাংলাদেশি সেখানে থাকবেন। তাঁদেরও শিগগিরই ফিরিয়ে আনা হবে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ওই বাংলাদেশিদের ফেরত আনার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আইওএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তহবিল-সংকটের কারণে প্রত্যাবর্তনে বিশেষ করে বাংলাদেশিদের প্রত্যাবর্তন কিছুটা ধীরগতিতে হয়েছে। তবে কখনোই তা বন্ধ হয়নি এবং হবে না।আইওএমের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি রাবাব ফাতিমা জানান, লিবিয়ার মিসরাতা ও বেনগাজী থেকে বিভিন্ন দেশের পাঁচ হাজার ৫১২ জন নাগরিককে মিসর ও তিউনিসিয়া সীমান্ত থেকে গত কয়েক দিনে ক্রমান্বয়ে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে এক হাজার ২০৪ জনই বাংলাদেশি। দুটি বাণিজ্যিক জাহাজে করে ১৯ ঘণ্টার সমুদ্রপথ পাড়ি দিয়ে তাঁদের লিবিয়া থেকে উদ্ধার করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া থেকে মোট ১৩১টি ফ্লাইটে ৩৫ হাজার ৪৩৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে আইওএমের ১১৩টি এবং ১৮টি বাংলাদেশ বিমানের ফ্লাইট। লিবিয়া থেকে তিন হাজার ৮৪৫ জন নিজ উদ্যোগে বা কোম্পানির মাধ্যমে ফিরেছেন। অন্যদের মধ্যে ২৭ হাজার ১০১ জন আইওএমের বিশেষ বিমানে এবং চার হাজার ৪৮৭ জন বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরেছেন।