আরও ৪১১টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক বিবেচনায় দায়ের করা বলে আরও ৪১১টি মামলা প্রত্যাহরের সুপারিশ করেছে সরকার। আজ মঙ্গলবার আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত হয়।এই ৪১১টি মামলার মধ্যে ২৩টি মামলা দুর্নীতি সংক্রান্ত মামলা, বাতী ৩৮৮টি মামলা ফৌজদারির কার্যবিধির বিভিন্ন অপরাধে দায়ের করা। আজ যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আওয়ামী লীগ সাংসদ হাবিবুর রহমান মোল্লা ও সাবেক সাংসদ মকবুল হোসেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।