আরও ৪৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির ২৮তম সভায় ৪৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। বৈঠকে ৪১১টি মামলা উপস্থাপন করা হয়। এর মধ্যে ২৯৫টি মামলার ব্যাপারে কোনো সুপারিশ করা হয়নি। ৬৭টি মামলা পরীক্ষা-নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়েছে। এ পর্যন্ত বৈঠকে ১০ হাজার ৫৩৬টি মামলা এসেছে। সুপারিশ করা হয়েছে সাত হাজার ৩১টি মামলার। এর আগে রাজনৈতিক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির ২৭তম বৈঠকে ১১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এ পর্যন্ত কমিটির বৈঠকে মোট ১০ হাজার ৫৩৬টি মামলা প্রত্যাহারের জন্য উত্থাপন করা হয়। ওই মামলাগুলোর মধ্য থেকে ছয় হাজার ৯৮২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।