আরটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হানিমুন ঠ্যালাগাড়িআরটিভিতে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক হানিমুন ঠ্যালাগাড়ি। রচনা ও পরিচালনা করেছেন শিমুল সরকার। অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, শবনম পারভীন, অহনা, শশী, আ খ ম হাসান, কচি খন্দকার, এজাজুল ইসলাম, প্রাণ প্রমুখ। বুড়ো বয়সে তরুণী বউ শশীকে নিয়ে ঠ্যালাগাড়িতে হানিমুনের সিদ্ধান্ত নিয়েছেন এ টি এম শামসুজ্জামান। চমৎকার সাজে সাজানো হয়েছে ঠ্যালাগাড়িকে, যেন একটি বাসর মঞ্চ। শহরের কোলাহলভরা রাজপথ পেরিয়ে ঠ্যালাগাড়িটি আশ্রয় নেয় রমনা পার্কে। তাদের সফরসঙ্গী দুজন ঠ্যালাগাড়ি চালক, একজন দেহরক্ষী ও একজন সং। পার্কের বেঞ্চিতে তাদের আয়েশি প্রেমে বাধা হয়ে আসেন কচি খন্দকার, এজাজ, আ খ ম হাসান ও সঞ্জীব আহমেদ। আর এর মাঝেই দর্শক খুঁজে পাবেন নানা রহস্যের জবাব। বৃদ্ধ বয়সে কেন এ মানুষটি বিয়ে করলেন। আর কেনই বা তরুণীটি রাজি হলেন বিয়েতে?হোন্ডা মাসুদআরটিভিতে ঈদের দিন বেলা সোয়া দুইটায় প্রচারিত হবে টেলিছবি হোন্ডা মাসুদ। লিখেছেন রাহুল খান, পরিচালনা করেছেন শাহীন কবির। অভিনয় করেছেন আ খ ম হাসান, শাহরিয়ার শুভ, রাখী, তুষার মাহমুদ, মাহমুদুল ইসলাম মিঠু, মনি, মম, শিউলী প্রমুখ।জুয়ারাশিআরটিভিতে মঙ্গলবার বেলা সোয়া দুইটায় প্রচারিত হবে টেলিছবি জুয়ারাশি। রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন বিন্দু, রাইসুল ইসলাম আসাদ, মিশু, কাজী রাজু প্র্রমুখ। ওসমান একজন প্রথম শ্রেণীর বোকা। গ্রামের পর গ্রামজুড়ে তার বোকামির গল্প আলোচিত হয়। তার অর্জনের খাতা শূন্য। তাকে বোকা পেয়ে সবাই ঠকায়। ওসমানের সহায়-সম্পত্তি কিছুই নেই। চাচাতো ভাই রতনের বাড়ির এক কোণে পড়ে থাকে সে। রতন শেখের যৌথ পরিবারে অনেক মানুষ। কিন্তু তার মধ্যে সবচেয়ে উপেক্ষিত ওসমান। কথায় কথায় মারধর করা হয় তাকে। গ্রামের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি রতন শেখ। রতন শেখের একটাই শখ, জুয়া খেলা। কিন্তু জুয়া খেলায় কখনো ভালো তাস পায় না সে। জুয়ায় ক্রমাগত হারতে থাকে সে। একটি সুন্দর স্বপ্নআরটিভিতে বুধবার বেলা সোয়া দুইটায় প্রচারিত হবে টেলিছবি একটি সুন্দর স্বপ্ন। লিখেছেন মিনহাজুর রহমান। পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন সজল, নওশীন, বিন্দু প্রমুখ। মারুফ একের পর এক চাকরির ইন্টারভিউ দিয়ে চলেছে। কিন্তু কোথাও চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওদিকে মারুফের জন্য অপেক্ষা করছে রিমি। রিমির পরিবার থেকে তার বিয়ে চূড়ান্ত করা হয়েছে। মারুফ জানে, আগামী সপ্তাহে রিমির বিয়ে। মারুফ এটা তার নিয়তি হিসেবে ধরে নেয়। এক রাতে পার্কে ঘুমায় মারুফ। পার্কে বসে বিচিত্র সব মানুষ দেখে সে। পরদিন সকালে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বই বিক্রেতার সঙ্গে পরিচয় হয় তার। মারুফ যোগ দেয় তার সঙ্গে। বই বিক্রি করে নিজের ভাগ্য বদলাতে পারবে মারুফ?ওসিডিআরটিভিতে ঈদের দিন রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ওসিডি। রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন সজল, মম প্রমুখ। কলাতলীর রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলছে কক্সবাজার রিসোর্টের দিকে। চালকের আসনে পার্থ। পারিবারিকভাবে বিয়ের একদিন পরই হানিমুনে এসেছে নিভা আর পার্থ। নিভার পরতে পরতে বাঙালিয়ানা। সে স্বামীর জন্য চা নিয়ে আসে। পার্থ খুশি হয়। কিন্তু এর পাশাপাশি তার মাথায় ভর করে অন্য চিন্তা। নিভা কাপ কোথায় পেয়েছে। হোটেলের কাপ ঠিকমতো গরম পানি দিয়ে ধোয়া হয়েছে তো? নিভা পার্থর ব্যবহারে মুগ্ধ হয়। কিন্তু একটা সময় এই মুগ্ধতা হাওয়ায় মিলিয়ে যায়। নিভা কখনো বৃষ্টিতে ভিজতে পারে না। সমুদ্রে খালি পায়ে হাঁটতে পারে না। বাইরে দাঁড়িয়ে ফুচকা ও চটপটি খেতে পারে না। সব কাজেই পার্থর বাধা।... ঠগিনীআরটিভিতে মঙ্গলবার রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটক ঠগিনী। রচনা ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিন্দু প্রমুখ । একজন বাবা ও তার মেয়ের গল্প। মানুষকে ঠকানো তাদের পেশা। জগৎ সংসারে তাদের আর কেউ নেই। তারা একেক মহল্লায় একেক নাম ধারণ করে। যে মহল্লায় যায়, সেখানে একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে আসে। সাধারণ মানুষের কাছে নিজেদের দুঃখ ও অসহায়ত্বের কথা বলে সহানুভূতি আদায় করে। বাপের মিষ্টি মিষ্টি কথা আর মেয়ের অসহায় মুখের দিকে তাকিয়ে কেউ বুঝতে পারে না তারা ঠগ। ছন্দ আনন্দআরটিভিতে বুধবার রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ছন্দ আনন্দ। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন নকুল কুমার বিশ্বাস। ছন্দে ছন্দে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, সোহেল খান, এজাজুল ইসলাম, আনিস, সিমলা, অমল বোস, চঞ্চল ও উজ্জল। গান করেছেন রবি চৌধুরী, কাজল, পাপ্পু ও হারুন কিসিঞ্জার। ঈদের গানে কণ্ঠ দিয়েছেন জানে আলম, কুদ্দুস বয়াতী, ফকির শাহাবুদ্দীন, বাউল কালা মিয়া, নির্বাচিতা বড়ুয়া ও নকুল কুমার বিশ্বাস। লার্নেড ম্যানআরটিভিতে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক লার্নেড ম্যান। লিখেছেন আশরাফুল চঞ্চল, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন জাহিদ হাসান, আ খ ম হাসান, শামীম জামান, গোলাম ফরিদা ছন্দা, তাহসীন, আমিরুল হক চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি। টিপু ভাই লোকটা কাজের চেয়ে মুখের বাগাড়ম্বরই বেশি। সে প্রেস, কম্পিউটার ও সাইবার ব্যবসার সঙ্গে জড়িত। নিজের কার্ড ছাপিয়েছে ছবিসহ এক ডজন বিশেষণ দিয়ে। টিপু যাকে দেখে, তাকেই নিজের ভিজিটিং কার্ড দিয়ে বেড়ায়। টিপু ভাই বিয়ে করেছে। গ্রামে তার ভাব একটু বেশি। শ্বশুরবাড়ি যায় না। কিন্তু শ্যালকের বিয়ের কারণে তাকে যাওয়ার জন্য সবাই খুব অনুরোধ করে। এবার তাকে শ্বশুরবাড়ি যেতেই হবে। এদিকে গ্রামের কিছু যুবক তাদের এলাকায় বইয়ের লাইব্রেরি উদ্বোধন করাতে চায় টিপু ভাইকে দিয়ে। কারণ, টিপু নাকি নিজেকে বেশ জ্ঞানী ভাবে। ওদিকে শ্বশুরবাড়ি যাওয়ার তারিখ চূড়ান্ত হয় ১৩ তারিখ। শ্বশুরবাড়ি চলে গেলে, লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবে কীভাবে?