আরডিআরএস-বাংলাদেশের গণনাট্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী গ্রামে ১৩ জুলাই আরডিআরএস-বাংলাদেশের আয়োজনে সংগঠনটির নিজস্ব গণনাট্য দল ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজনবিষয়ক নাটক’ পরিবেশন করে। প্রভাষক মো. জাহাঙ্গীর আলমের বাড়ির উঠোনে অনুষ্ঠিত এ নাটকে অর্থায়ন করে ডানচার্চ ও ইউরোপিয়ান ইউনিয়ন। এতে উপস্থিত ছিলেন মো. সাইফুল্লাহ্, মো. তারিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. রফিকুল ইসলাম, জহির উদ্দিন প্রমুখ।