আরফিন রুমি’র তিন প্রজেক্ট
কণ্ঠশিল্পী কাজী শুভ ও আইয়ুব শাহরিয়ারের নতুন একক গানের অ্যালবাম এবং ‘ছায়া-ছবি’ চলচ্চিত্রের আবহ সংগীতের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বর্তমান সময়ে জনপ্রিয় সংগীত পরিচালক আরফিন রুমী। বর্তমানে আরফিন রুমীর পুরোটা সময়ই কাটছে নিজ স্টুডিওতে।এ প্রসঙ্গে আরফিন রুমী বলেন, ‘সৈয়দ শহীদ ও কাজী শুভর পাশাপাশি ব্যান্ড দূরবীনের অন্যতম গিটারবাদক ও গায়ক হিসেবে আলাদা একটা পরিচিতি গড়ে তুলেছেন আইয়ুব। এর আগে শহীদ ভাই ও শুভর অ্যালবামের জন্য গান করলেও এবারই প্রথম আইয়ুব শাহরিয়ারের অ্যালবামের জন্য গান তৈরি করছি। আইয়ুব শাহরিয়ারের এটি প্রথম একক অ্যালবাম, তাই ভেবেচিন্তে কাজটি করতে হচ্ছে। এর মধ্যে বেশ কিছু গান রেকর্ড করে ফেলেছি। আশা করছি ঈদের মধ্যে অ্যালবামটি প্রকাশের উপযোগী করে তুলত পারব।’এদিকে কাজী শুভর অ্যালবামটির ব্যাপারে রুমি বলেছেন, এর আগেও কাজী শুভর অ্যালবাম করেছি। সে হিসেবে শুভর অ্যালবামটি নিয়ে মানসিক প্রস্তুতি আগে থেকেই আছে। এটিও রোজার ঈদের কথা চিন্তা করে এগিয়ে নিচ্ছি।এই দুই অ্যালবামের বাইরের কাজ প্রসঙ্গে রুমি বলেন, ‘দুজনের অ্যালবামের পাশাপাশি ছায়া-ছবি চলচ্চিত্রের আবহ সংগীত নিয়েও ভাবতে হচ্ছে। এখনো ছবিটির শুটিং চলছে। শুটিং শেষ হলেই আবহ সংগীত নিয়ে বসতে হবে। এর বাইরে অন্য কিছু করার সুযোগ কোথায়। মাঝখানে শুধু আমেরিকায় কটা শো করে এলাম। আশা করছি অন্যর কম দুটি অ্যালবাম দাঁড়াবে।’ কাজী শুভ ও আইয়ুব শাহরিয়ারের পাশাপাশি ছায়া-ছবি চলচ্চিত্র—এই তিনটি প্রজেক্ট নিয়ে বছরটা শেষ করবেন বলেও জানান আরফিন রুমী।উল্লেখ্য, এবারের মেরিল-প্রথম আলো তারকা জরিপে নীলাঞ্জনা অ্যালবামের জন্য সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন আরফিন রুমি।