আরব লিগ থেকে সিরিয়া বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব লিগ থেকে সিরিয়াকে বরখাস্ত করা হয়েছে। কায়রোতে আজ শনিবার আরব লিগের এক জরুরি বৈঠকে বলা হয়, সংস্থার সঙ্গে সিরিয়া যে শান্তি প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়েছিল, তা বাস্তবায়ন না করা পর্যন্ত আরব লিগের কার্যক্রমে সিরিয়া অংশ নিতে পারবে না।সিরিয়া সরকার এর আগে আরব লিগের এ উদ্যোগে সাড়া দিয়ে বলেছিল, তারা বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ করবে। কিন্তু সরকার এ প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেই মনে করা হচ্ছে।মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করার জন্য গতকাল শুক্রবার আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিবিসি।