আরব লিগের পর্যবেক্ষকদের প্রবেশে সম্মত সিরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরব লিগের পর্যবেক্ষকদের দেশে প্রবেশ করতে সম্মতি দিয়েছে সিরিয়া। এ বিষয়ে আজ সোমবার কায়রোতে আরব লিগের সদর দপ্তরে একটি প্রস্তাবে সই করেছে সিরিয়া। এ চুক্তির ফলে সিরিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে দেশটির অবস্থা পর্যবেক্ষণে যাবেন আরব লিগের পর্যবেক্ষকেরা।আরব লিগের মহাসচিব নাবিল আল-আরাবির উপস্থিতিতে সিরিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ফয়সাল মেকদাদ এ প্রস্তাবে স্বাক্ষর করেন। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম প্রস্তাবে স্বাক্ষরের কথা স্বীকার করেছেন।ওয়ালিদ মোয়াল্লেম সিরিয়ার রাজধানী দামেস্কতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এ সমস্যার রাজনৈতিক সমাধান চাই।’ তিনি আরও বলেন, এ চুক্তির ফলে আরব লিগের সঙ্গে সিরিয়ার সঙ্গে সহযোগিতা শুরু হলো এবং আমরা তা স্বাগত জানাই।’ চুক্তির মধ্যে সার্বভৌমত্ব রক্ষার কথা উল্লেখ আছে বলে ওয়ালিদ মোয়াল্লেম সাংবাদিকদের জানান। বিসিসি।