আরবান ফিকশনসের ‘বিসর্জন উৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক ব্যান্ড আরবান ফিকশনসের প্রথম অ্যালবাম বিসর্জন উৎসব বাজারে এনেছে ডেডলাইন মিউজিক। ২০০৪ সালে গঠন করা আরবান ফিকশনসের সদস্যরা চান, নাগরিক যান্ত্রিক জীবনের মধ্যে মানুষ সব সময় স্বপ্ন দেখবে শান্তি আর গানের এক বিশ্ব গড়ার। আর এই আকাঙ্ক্ষার কথাই তাঁরা প্রকাশ করছেন নিজেদের গানের মধ্য দিয়ে। ২০০৯ সালে আয়োজিত উইন্ডমিলের মুজ ব্যান্ড উৎসবে রানারআপ হয় আরবান ফিকশনস। ব্যান্ড সূত্রে জানা গেছে, অ্যালবামের শিরোনাম গান ‘বিসর্জন উৎসব’ আত্মঘাতী বোমা হামলার ভয়াবহতা নিয়ে। অন্য গানগুলোতে নাগরিক মানুষের জীবনের নানা টানাপোড়েন উঠে এসেছে। আরবান ফিকশনসের সদস্যরা হলেন: দিয়াত (ভোকাল ও লিড গিটার), তানিম (বেস গিটার), রাসেল (কিবোর্ড), রাফি (ড্রামস) ও বনিন (ব্যবস্থাপক)। ব্যান্ডটিকে শ্রোতাদের আরও কাছে নিয়ে যাওয়ার কাজটি করছে এবিসি রেডিও এফএম ৮৯.২।