আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আরমানিটোলায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দুজনের সামান্য অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আরমানিটোলার গোবিন্দ দাশ লেনের গোডাউনটিতে আগুন লাগে।অগ্নিকাণ্ডের পর ওই এলাকা থেকে এসব গোডাউন সরানোর দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছে। বংশাল থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাত সাড়ে আটটার দিকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। এ ছাড়া অপরজন অগ্নিদগ্ধ হয়েছেন।