আরাধ্য বচ্চনের দেখা মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরাধ্য বচ্চনের জন্ম গত বছরের ১৬ নভেম্বর। বচ্চন পরিবারের এই নতুন অতিথির ব্যাপারে গণমাধ্যমসহ সবার রয়েছে দারুণ আগ্রহ। কিন্তু জন্মের পর থেকেই আরাধ্যর ছবি প্রকাশের ব্যাপারে বচ্চন পরিবারের রয়েছে দারুণ আপত্তি। এবার আরাধ্যকে জনসমক্ষে আনা হচ্ছে। জানা গেছে, দুবাইয়ের একটি অনুষ্ঠানে আরাধ্যকে প্রথমবারের মতো জনসমক্ষে আনবেন মা ঐশ্বরিয়া রাই বচ্চন। দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে যাচ্ছেন ঐশ্বরিয়া। তাঁর সঙ্গে থাকছে আরাধ্য। সম্প্রতি আরাধ্যর পাসপোর্টও তৈরি করা হয়েছে। ওয়ান ইন্ডিয়া।