আরাফাতের মৃত্যুর ঘটনায় ফ্রান্সে হত্যা তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনির অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর ঘটনায় ফ্রান্সের একটি আদালত হত্যা তদন্ত শুরু করেছে। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়।২০০৪ সালের নভেম্বরে গুরুতর অসুস্থ অবস্থায় ফ্রান্সের একটি সামরিক হাসপাতালে মারা যান আরাফাত। সম্প্রতি সুইজারল্যান্ডের একটি গবেষণাপ্রতিষ্ঠান আরাফাতের শেষ সময়ে ব্যবহূত পোশাকে উচ্চমাত্রায় তেজস্ক্রিয় উপাদান পলোনিয়াম-২১০-এর অস্তিত্ব শনাক্ত করে। আল জাজিরা টেলিভিশন এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। আরাফাতকে বিষপ্রয়োগে হত্যা করা হতে পারে বলে স্ত্রী সুহার দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ফ্রান্সে হত্যা তদন্ত শুরু হলো।ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরাকাত এ তদন্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আরব লিগও আরাফাতের মৃত্যুর বিষয়ে জাতিসংঘের কাছে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাতে পারে।অভিযোগ রয়েছে, আরাফাতের চিকিত্সকেরা তাঁর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি। তা ছাড়া আরবদের অনেকের সন্দেহ, আরাফাতের মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে।