আরামবাগে প্রতিদিন ঝরছে পানি
আমি সদ্য সাবেক ডিসিসির ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরামবাগ এলাকায় ভাড়া থাকি। বেশ কয়েক দিন যাবৎ আরামবাগের প্রায় প্রতিটি বাসা থেকেই ওয়াসার পানি রাস্তায় গড়িয়ে পড়ছে। আমাদের বাসার নিচের ট্যাংক থেকে পানি গড়িয়ে পড়ায় কেয়ারটেকারকে পানি পড়া বন্ধ করতে বলি। কেয়ারটেকার আমাকে পাত্তা না দিয়ে অনেকক্ষণ পর এসে পানির লাইন বন্ধ করে। যেখানে ঢাকার বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট, সেখানে আমাদের এলাকায় অতিরিক্ত প্রবাহিত হয়ে পানির অপচয় হচ্ছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের এলাকার প্রভাবশালী এক ব্যক্তির বাসা থেকেও প্রচুর পানি রাস্তায় পড়ছে। তাঁকে সতর্ক করতে আমি সাহস করিনি। এ রকম পানির অপচয় হলে ভবিষ্যতে পানির তীব্র অভাব দেখা দেবে। এ ছাড়া পানি জমে রাস্তাও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। তাই এই সমস্যার সমাধান চাই।মোহাম্মদ মামুনআরামবাগ, ঢাকা।[email protected]