আরামবাগে বোমা বিস্ফোরণ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আরামবাগ বালুর মাঠসংলগ্ন মসজিদের অজুখানার টিনের চালে গতকাল রাতে দুই দফা হাতবোমা বিস্ফোরিত হয়েছে। এতে এক নারীসহ তিনজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন দিলকুশা স্পোর্টিং ক্লাবের ঝাড়ুদার মনোয়ারা ওরফে মাহালী (৩২), মাদ্রাসাছাত্র ইয়াসিন (১৫) ও ইমাম হোসেন (১২)। বিস্ফোরণের ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, এক সপ্তাহ আগে ওয়ান্ডারার্স ক্লাবে জুয়া খেলাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ইনডোর গেমসের অনুমতি নিয়ে মতিঝিলের ক্লাবগুলোতে প্রতি রাতে জুয়ার আসর বসছে। জুয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে এই বোমার বিস্ফোরণ ঘটতে পারে বলে তিনি ধারণা করেন।মতিঝিল থানার পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে আরামবাগ বালুর মাঠসংলগ্ন মসজিদের অজুুখানার ছাপরা টিনের ওপর গতকাল সন্ধ্যার দিকে কে বা কারা বোমা ছুড়ে মারে। এতে প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১০টার দিকে একই স্থানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে।ঘটনার পর পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।