আরিফকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়শা হুমায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদাবরের গৃহবধূ আয়শা হুমায়রা পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, সামিউল খুন হওয়ার এক সপ্তাহ আগে তিনি ও শামসুজ্জামান আরিফ বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আরিফ কোনোভাবেই তাঁর একমাত্র ছেলে সামিউলকে মেনে নিতে পারছিলেন না। আরিফ তাঁকে বলেছেন, ‘বিয়ে হতে পারে, কিন্তু সামিউলকে বাবার বাড়িতে রেখে আসতে হবে।’ আয়শার ধারণা, এ কারণে পথের কাঁটা সরাতে আরিফ সামিউলকে হত্যা করতে পারেন। তবে তিনি এসবের কিছুই দেখেননি বলে জানান।মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক কাজী সাহান হক প্রথম আলোকে বলেন, আয়শা পুলিশকে আরও জানিয়েছেন আরিফকে বিয়ের পূর্বপ্রস্তুতি হিসেবে সামিউল হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে তিনি নবোদয় হাউজিংয়ের তাঁর স্বামীর বাসা থেকে বড় দুটি ব্যাগে কাপড়চোপড় ভরে আরিফের বাসায় নিয়ে রেখেছিলেন। গতকাল রোববার আয়শার রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। তদন্ত কর্মকর্তা দাবি করেন, পুলিশ আরিফকে গ্রেপ্তারের খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। সে গ্রেপ্তার হলেই হত্যাকাণ্ডের জট খুলে যাবে।শিশু সামিউল হত্যা মামলা থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সুলাইমান প্রথম আলোকে বলেন, ডিবি আয়শা হুমায়রাকে জিজ্ঞাসাবাদ করেছে। আয়েশা থানা পুলিশকে যে তথ্য দিয়েছেন ডিবিকেও একই ধরনের তথ্য দেন।গত মঙ্গলবার নবোদয় হাউজিংয়ের এ ব্লকের ৮ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির সামনে থেকে সাড়ে পাঁচ বছরের খন্দকার সামিউল নিখোঁজ হয়। দুই দিন পর ৯ নম্বর সড়কের একটি ফাঁকা জায়গা থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। সামিউল মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন গ্রিন উডস স্কুলে নার্সারিতে পড়ত।