আরেক চেঙ্গিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মমতা ও কসাইবৃত্তির প্রতিশব্দ হিসেবে ৪০০ বছর ধরে চেঙ্গিস খানের নাম উচ্চারিত হয়ে আসছে। বিংশ শতকে তাঁর নামের সঙ্গে মিল রয়েছে এমন একজন পাকিস্তানিকে মনে হচ্ছে, এই বীভত্স পূর্বসূরি খুনিকে হারিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি। তিনি টিক্কা খান। পাকিস্তানিদের কাছে এই জেনারেল শান্তিদাতা, পূর্ব পাকিস্তানের বিদ্রোহীদের শান্ত করতে এসেছেন। তিনি কমান্ড করছেন ভয়ংকর পাঞ্জাবি ও পাঠান বাহিনীর, যারা মরিয়া হয়ে পূর্ব পাকিস্তানে ভয়াবহ রক্তস্রোত বইয়ে দিচ্ছে। তাদের নির্মম খুন, কাণ্ডজ্ঞানহীন শিশু হত্যা, ধর্ষণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘পতিতা’ সরবরাহ এবং সর্বাত্মক উন্মত্ততা, খামখেয়ালিপনা ও রক্তলোলুপতায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে।চেঙ্গিস খান তাঁর ভয়ংকর নির্মমতায় জীবনে অন্তত একটা সাম্রাজ্য গড়তে পেরেছিলেন। আর টিক্কা খান ও তাঁর উর্দি পরা কসাই সাঙ্গোপাঙ্গদের ইতিহাস মনে রাখবে একটি জাতির বৃহদংশের ধ্বংসকারী হিসেবে। (২৫ জুন ১৯৭১ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন