গ্রুপ ‘সি’ ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্লোভেনিয়া, আলজেরিয়া
আরেক প্রস্ত ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র
১৯৫০ বিশ্বকাপের কথা। ইংল্যান্ড তখন নিজেদের দাবি করত ‘ফুটবলের রাজা’ বলে। বিশ্বকাপের আগে খেলা ৩০ ম্যাচের ২৩ টিতেই জয় ছিল তাদের। চিলির বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচটিও জিতেছিল ইংলিশরা। কিন্তু পরের ম্যাচেই তারা শিকার হয় বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনের। যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় ০-১ গোলে। ওই হার বিশ্বকাপ থেকেই ছিটকে ফেলে ফেবারিট ইংল্যান্ডকে।৬০ বছর পর আবার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র। এবার কি আরেকটা অঘটন ঘটবে? নাকি প্রতিশোধ নেবে ইংল্যান্ড? দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘সি’ গ্রুপ নিয়ে যেকোনো আলোচনাতেই সামনে চলে আসছে ১৯৫০ বিশ্বকাপের স্মৃতি।তবে এবার অমন দুঃস্বপ্নের কিছু ঘটবে না বলে আত্মবিশ্বাসী ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড দল। বছর দুই আগেও ইংল্যান্ডের এই আত্মবিশ্বাসকে কথার কথা বলে উড়িয়ে দিতে পারতেন আপনি। কিন্তু এখন এটা সম্ভব নয়। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, ইতালির সঙ্গে এবার ইংল্যান্ডও আছে ফেবারিটদের দলে। গ্রুপ ফেবারিট তো তারা হবেই। বিশ্বকাপবাছাই পর্বের ৯টি ম্যাচের ৮টিই জিতেছে তারা। চোট পাওয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের স্বপ্নসারথি ওয়েইন রুনি ছিলেন সেরা ফর্মে। সব মিলিয়ে ইংল্যান্ডকে এবার ফেবারিট মানবেন সবাই।ইংল্যান্ডের সঙ্গে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠবে কোন দল? এই প্রশ্নে প্রায় সবাই-ই একবাক্যে যুক্তরাষ্ট্রের নাম বলে দেবে। ড্রয়ের পর পরই সবাই বলতে শুরু করেছে—এবারের বিশ্বকাপের সবচেয়ে সহজ গ্রুপ এটাই। এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে কোন দুটি দল উঠবে, সেটা সহজেই অনুমেয়। অবশ্য খেলাটা যখন বিশ্বকাপের, তখন অঘটনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে।গ্রুপের অন্য দুটি দল আলজেরিয়া আর স্লোভেনিয়া বলেই ব্যাপারটা সহজে অনুমেয়। উত্তর আফ্রিকার দল আলজেরিয়া ২৪ বছর পর আবার বিশ্বকাপের মূলমঞ্চে এসেছে। এসেছে প্লে-অফ খেলে। স্লোভেনিয়ার দক্ষিণ আফ্রিকার টিকিট পাওয়াটাই তো বড় চমক। সবাইকে অবাক করে প্লে-অফে রাশিয়াকে পেছনে ফেলেই তবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে স্লোভেনিয়া। এভাবে মূল পর্বে আসা এই দল দুটির পক্ষে বিশেষ কিছু করা সম্ভব নয় বলেই ধরে নিচ্ছে অনেকে।তবে ফুটবলে শেষ বলে কিছু যে নেই, এটা মানলে একটু থমকে দাঁড়াতে হবে। আলজেরিয়া আর স্লোভেনিয়া দল দুটি সবাইকে আরেকবার বিস্ময় উপহার দিতে চায়। আফ্রিকায় প্রথম বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখার প্রত্যয় জানিয়েছে আলজেরীয়রা। আর স্লোভেনিয়ার কোচ ম্যাতাজ কেকের কথা, তাঁর দল মূল পর্বের জন্যও কিছু বিস্ময় জমিয়ে রেখেছে।তাই বলা উচিত, সাবধান ইংল্যান্ড, সাবধান যুক্তরাষ্ট্র—পচা শামুকেও কিন্তু পা কাটে!ইংল্যান্ড গোলরক্ষক: ডেভিড জেমস, রবার্ট গ্রিন, জো হার্ট। ডিফেন্ডার: গ্লেন জনসন, রিও ফার্ডিনান্ড, জন টেরি, লেইটন বেইনেস, ম্যাথু আপসন, জেমি ক্যারাঘার, লেডলি কিং, অ্যাশলি কোল, স্টিভেন ওয়ার্নক, মাইকেল ডসন। মিডফিল্ডার: স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, মাইকেল ক্যারিক, শন রাইট-ফিলিপস, জেমস মিলনার, থিও ওয়ালকট, টম হাডলস্টোন, অ্যারন লেনন, অ্যাডাম জনসন, জো কোল, স্কট পার্কার, গ্যারেথ ব্যারি। ফরোয়ার্ড: পিটার ক্রাউচ, এমিল হেস্কি, ওয়েইন রুনি, জারমেইন ডিফো, ড্যারেন বেন্ট।যুক্তরাষ্ট্র গোলরক্ষক: ব্রাড গুজান, টিম হাওয়ার্ড, মার্কাস হানেমান। ডিফেন্ডার: কার্লোস বোকানেগ্রা, জোনাথন বোর্নস্টেইন, স্টিভ চিরুনডোলো, জে মেরিট, ক্লারেন্স গুডসন, চাড মার্শাল, ওগুচি অনিউ, হিথ পার্স, জোনাথান স্পেক্টর। মিডফিল্ডার: ডামার্কাস বিসলি, আলেজান্দ্রো বেডোয়া, মাইকেল ব্রাডলি, রিকার্ডো ক্লার্ক, ক্লিন্ট ডেম্পসি, লানডন ডনোভান, মরিস এডু, বেনি ফিলহাবার, স্টুয়ার্ট হোল্ডেন, সাচা ক্লাইয়েস্টান, রোবি রজার্স, জোসে টোরেস। ফরোয়ার্ড: জজি আলটিডোর, এডসন বাডল, ব্রায়ান চিং, রোবি ফ্রেন্ডলি, হারকিউলেজ গোমেজ, এডি জনসন।স্লোভেনিয়া গোলরক্ষক: সামির হানদানোভিচ, জাসমিন হানদানোভিচ, আলেকজান্দার সেলিগা, ইয়ান কোপ্রিভিচ। ডিফেন্ডার: বোজান জোকিচ, মার্কো সুলার, বস্তান সিজার, ব্রাঙ্কো ইলিচ, মাভরিচ-রোজিচ, দেজান কেলহার, জিনিচ মিসো ব্রেকো, আলেকজান্দার রাজসেভিচ, সুয়াদ ফাইলকোভিচ। মিডফিল্ডার: আন্দ্রাজ কিরম, আন্দ্রেজ কোমাচ, রেনে কিরহিন, মিরনেস সিসিচ, দারজান মাতিচ, দারে ভারসিচ, দালিবর স্তেভানোভিচ, রবার্ট কোরেন, আলেকজান্দার রাদোসাভেলিজভিচ, ভালটার বিরসা। ফরোয়ার্ড: মিলিভোজে নোভাকোভিচ, জ্লাতকো দেদিচ, জ্লাতান লুবিজাঙ্কিচ, নেজ পেকনিক, মিরান বুরগিচ, টিম মাতাভজ।আলজেরিয়া গোলরক্ষক: লুনেস গাউয়াই, ফাউজি চাউচি, মোহামেদ লিয়ামিন জেমামুচে, এমবোহি রায়াস ওউহেদ। ডিফেন্ডার: আবদেলকাদের লাইফায়োই, মাদজিদ বোঘেরা, কার্ল মেদজানি, রাফিক হালিচে, আনথের ইয়াহিয়া, হাবি বেলায়েদ, নাদির বেলহাদি, ডিজামেল মেসবাহ। মিডফিল্ডার: হাসেন ইবেদা, মেহদি লাসেন, ইয়াজিদ মানসুরি, আদলানে গিউদিউরা, রিয়াদ বোউদেবোজ, ডিজামেল আবদোউন, ফোউয়াদ কাদির, মোউরাদ মেঘনি, কারিম জিয়ানি, কারিম মাতমোউর।ফরোয়ার্ড: আবদেলকাদের ঘেজ্জাল, রাফিক জেব্বর, রাফিক সাফি।