আরেক বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবরাজ উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের পাশাপাশি গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা শিশু পরিবারও সেজেছিল বিয়ের বর্ণিল সাজে। সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মো. দিদার আলীর ছেলে মো. আসাদুল হকের সঙ্গে সরকারি শিশু পরিবারের সদস্য এতিম নাছরিন খাতুনের বিয়ে উপলক্ষে ছিল এই আয়োজন। অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রণজিৎ কুমার বিশ্বাস মাইকে ঘোষণা দেন, ‘আমি স্থানীয় জেলা প্রশাসকের মেয়ে নাছরিনের বিয়েতে এসেছি।’ এতে সম্মতি দেন জেলা প্রশাসক। উল্লেখ্য, এতিম কনের শাড়ি, চুড়ি, সোনার গয়নাসহ সংসারের প্রয়োজনীয় সবকিছুই দিয়েছেন জেলা প্রশাসক। চুয়াডাঙ্গা প্রতিনিধি