আরেক ভোরের পটভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকে বৈশাখের বর্ণিল উৎসব নিয়ে ‘আরেক ভোরের পটভূমি’ নামে প্রদর্শনীর আয়োজন করেছে ফ্যাশন হাউস নিত্য উপহার। গতকাল বুধবার বিকেলে আজিজ সুপার মার্কেটের গ্যালারি নিত্য উপহারে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, চন্দ্রশেখর সাহা, হাশেম খান, নূহ-উল-আলম লেনিন, নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান প্রমুখ।প্রদর্শনীতে স্থান পাওয়া পোশাকে বৈশাখের ছোঁয়ার পাশাপাশি উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া নিদর্শনের ছাপচিত্র রয়েছে। শাড়ি, টি-শার্টসহ বিভিন্ন পোশাক পাওয়া যাবে প্রদর্শনীতে। প্রদর্শনীর স্মারক বিক্রির লভ্যাংশ উয়ারী-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজে ব্যবহার করা হবে। ৩০ এপ্রিল পর্যন্ত প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।